আমরা সবসময় নিজেদের দু:খ টা কে বড় করে দেখি, আর আফসোস করে মরি।
আমরা সবসময় নিজেদের দু:খ টা কে বড় করে দেখি, আর আফসোস করে মরি।
আমরা সবসময় নিজেদের দু:খ টা কে বড় করে দেখি, আর আফসোস করে মরি। এটা আমাদের জাতিগত স্বভাবের মধ্যে অন্যতম। অন্যকে বার্গার খেতে দেখছি, আফসোসে মরছি.. ওর গার্লফ্রেন্ড টা সেইইইরাম, আফসোস, আল্লাহ আমাকে ঠকাইছে! ওর দামী বাড়ি, আফসোস, ওর প্রাডো গাড়ী, আফসোস...
কেন? এত আফসোস, এত না পাওয়ার আক্ষেপ কেন? আমি যে দু'বেলা ভাত খাচ্ছি ডাল দিয়ে, এটাই যে অনেকে খেতে পারছে না, সেজন্য শুকরিয়া আদায় করেছি কখনো? আপনার গার্লফ্রেন্ড সুন্দর না, হট না, খুজে দেখেন, তার মাঝে এমন কিছু গুণাবলি বিদ্যমান, যা অন্যের "গরম মেয়ে বন্ধুতে" :-Dঅনুপস্থিত। রোহিঙ্গা রা একটু মাথা গোঁজার ঠাই এর জন্য দেশ ছেড়েছে, আপনি যে মাথা গোঁজার ঠাই টা পেয়েছেন পার্মানেন্ট, সেটার জন্য ক'বেলা শুকরিয়া আদায় করেছেন?
আরে সে সময় তো নেই, আমরা তো আছি কিভাবে দুইতলা থেকে তিনতলা, তিনতলা থেকে ৫-১০-১৫-২০ তলা বিল্ডিং করা যায়!! . জীবনে প্রতিটা জিনিসের জন্য আফসোসে মরার কোন মানেই হয়না। যে অবস্থায়ই আছেন, সেই অবস্থানগত শুকরিয়া সৃষ্টিকর্তার নিকট জ্ঞাপন করেন? আমরা কেউই করিনা!
ব্যক্তিগত জীবনে একটা কথা আমি প্রায়শই বলি, "জীবনে ৯৯ টাকা পেয়েছি সেই মর্ম আমরা উপলব্ধি করতে পারিনা "১ টাকা পাইনি কেন" সেই আফসোস করতে করতে!" আসলেই তাই, দাড়িয়ে থাকলে যখন বসার জায়গার প্রয়োজন অনুভব করেন, বসার জায়গা পেলে একটু নিজের প্রতি পজিটিভ হোন। জীবনে চরম ব্যর্থ হয়ে যখন স্টেশনের প্লাটফর্মে কম্বলমুড়ি দিয়ে শুয়ে আছেন, মাথাটা তুলে আশেপাশে তাকিয়ে দেখুন, কতজনের কম্বলটা পর্যন্ত নেই।
ইদানীং সবাই দেখি মোটিভেশনাল পোস্ট দেয়, আমিও দেই। আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি, একটা মোটিভেশন টাইপের পোস্টে যে রেসপন্স পাই, যে লাইক/কমেন্ট পাই, অন্যান্য পোস্টে তার ১/৪ ভাগ ও পাইনা। কেন জানেন? সবাই খারাপ থাকে, ভাল থাকতে চাই না কেউ, চায়না কেউ। আমি কষ্টে আছি, কষ্ট পাচ্ছি, এটা শো - অফ করার এক অদ্ভুত প্রতিযোগিতায় সবাই অবতীর্ণ।
আজ ১০ জন কে জিজ্ঞেস করুন, কেমন আছেন? মিনিমাম ৭-৮ জনই তার জীবনের সমস্যার কথা গুলো চিন্তা করে বলবে, এই ঝামেলা, সেই ঝামেলা... এটা সেটা... মেলা কিছু! অথচ সে দিব্যি খেতে পরতে পারছে, সেইজন্য বলবে না, "আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখছেন, আমি ভাল আছি!" . সবসময় সর্বোচ্চ খারাপ টা চিন্তা করুন, এর চেয়েও খারাপ তো হতে পারত আপনার সাথে.. দেখবেন অন্তর থেকে এক আশ্চর্য কৃতজ্ঞচিত্ত আপনার মাঝে বিরাজ করবে।
অথচ আমরা সবসময় নিজের সর্বোচ্চ ভাল থাকার কথা ভেবে ঈর্ষান্বিত, আফসোসিত! :-D . ভেবে দেখেছেন, কি অদ্ভুত এক রোগে আক্রান্ত আমরা.. কি অদ্ভুত এক মানসিকতা আমাদের.. সত্যিই আমরা অনেকটাই অদ্ভুত! অনেকাংশেই! .

Comments
Post a Comment