"অর্থই যদি শ্রেষ্ঠ হয়" - জসীমউদ্দীন

"অর্থই যদি শ্রেষ্ঠ হয়"

"অর্থই যদি শ্রেষ্ঠ হয়"



 ও পরাক্রমশালী লোভ! হে পরাক্রান্ত উপার্যন! 
অর্থ দিয়েই জয় করব তোমাকে একদিন, 
শতশত অর্থ, সম্পদ অধিকার করব একদিন। 

সেদিন আর কোনো ক্ষুধার ঘন কালো মেঘ যন্ত্রনার ভয় দেখাতে পারবেনা
বিলাসিতা সেদিন আর ঈর্ষা হয়ে দাঁড়াবেনা। 
হঠাৎই একদিন বহু ক্ষমতার অধিকারী হয়ে উঠবো
আর সেদিন অপ্রিয় নিঠুর সত্য বলতে ভয় পাবোনা। 

একদিন হয়ে যাবো, আর্থিকভাবে অশান্ত মা-বাবার আদর্শ সন্তান
আর তখন অসহ্য ব্যথাতুর পারিবারিক ঝঞ্ঝাতে নামবে দীর্ঘশ্বাস যুক্ত শীতল শান্তি। 
সেদিন আর কোনো অসহায় বোনকে নির্যাতিত হতে হবেনা কোনোভাবেই, 
সমস্ত সন্তান পেয়ে যাবে সম সুবিধা
অভাবের তাড়নায় দ্ধারে দ্বারে চাওয়ার লজ্জা থেকে মিলবে মুক্তি, রক্ত হবেনা সস্তা। 

হে মহান প্রতিপালক! এ যুদ্ধে দিও শক্তি, দাও ধৈর্য্য
নতুবা শহীদের মৃত্যু, 
আমি ভাবাকুলের সীমা অতিক্রম করেছি, ঘুরে দারিদ্র ই আসল শত্রু। 


কবি :- জসীমউদ্দীন

Comments

Popular posts from this blog

"শাষক তুমি সাবধান! "

আমরা সবসময় নিজেদের দু:খ টা কে বড় করে দেখি, আর আফসোস করে মরি।