"বাবা" - বাংলা কবিতা 2021

বাংলা কবিতা বাংলা সাহিত্যের এক অনবদ্ধ সৃষ্টি। সেই প্রাচীন কাল থেকেই বাংলার কবিরা এই জনপদের আপামর জনসাধরনের যাপিত জীবন নিয়ে বিভিন্ন ভঙ্গিতে কবিতা রচনা করেছেন। বাংলা কবিতায় স্থান পেয়েছে মানুষের সুখ, দুঃখ- বেদনা, বিরহ- ভালবাসা, প্রেম- বঞ্ছনা, স্বাধীনতা, বিদ্রোহ, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের কথা। বাংলাকোষ বাঙ্গালী কবিদের কবিতা নিয়ে কবিতা.বাংলাকোষ.কম এ  বাংলা কবিতা ও বাণীর এক বিশাল সমারোহের আয়োজন করেছে। বাংলাকোষ এর সাথে থাকুন, আর পড়ুন আপনার পছন্দের সব বাংলা কবিতা।


"বাবা" - বাংলা কবিতা 2021


"বাবা"

যে ভালোবাসা টাকে ভালোবাসা দেওয়া হয়ে ওঠেনি, 
সে'ই বাবা। 
যে আদর টুকু প্রয়োজন মেটানোর চোখে চাপা পড়ে যায়, সে'ই বাবা। 
যাকে ভালোবাসি বলে, কথাটা রাষ্ট্র হয়ে ওঠেনি, 
সেই বাবা। 

যে মাথাটি, চাষের কাজে গিয়ে রোদ বৃষ্টি তে পীড়িত হয়, প্রচন্ড ব্যথা মেনে বোঝা তুলেছে শিরে আর ঘেঁটে পড়া শক্ত হাতে বিকৃত পায়ের কাঁটা বের করে আবার চলেছে পারিবারিক দ্বায়িত্ব পথে, 
সে'ই বাবা। 
স্কুল,অফিসে যে হৃদয় টা যান্ত্রিক হয়ে যায় নি ঘরকে ভালোবেসে, সেই বাবা। 
যার শাসনের চোখরাঙানি হাতের ছড়িটার বিলাপ ঘটায়, সে'ই বাবা। 
যার মারমুখী শষব্যস্ত হাত মায়ের ভালোবাসার শ্রদ্ধা করেছে, সে'ই বাবা। 
এ এক ছত্র, ঝড় জলে, অভাবে অভিনয়ে দিয়েছে আনন্দ, 
সে এক নেতা, শোষণের বিরুদ্ধে যুগিয়েছে বেঁচে থাকার শক্তি, 
যে শিক্ষক শিখিয়েছে সত্যের সাথে চলতে, 
সে'ই বাবা। 

ললাটলিখনের যে হাতে কাস্তের বদলে দিয়েছে কলম
আর শত ঘাতকের ব্যথাতেও যার আঁখি শুষ্ক শূন্য, 
সে'ই বাবা। 
এক অপ্রকাশিত ভালোবাসার সুর
এক অতুলনীয় দায়িত্ব পালনের কাঁধ, 
বট বৃক্ষ রুপে দন্ডিত সে
বাবা সে'ই, জীবন প্রবাদ। 


কবি :- জসীমউদ্দীন

Comments

Popular posts from this blog

"শাষক তুমি সাবধান! "

"অর্থই যদি শ্রেষ্ঠ হয়" - জসীমউদ্দীন

আমরা সবসময় নিজেদের দু:খ টা কে বড় করে দেখি, আর আফসোস করে মরি।